প্রচ্ছদ আর্ন্তজাতিক ভারতে নতুন দলের আত্মপ্রকাশ, ফের ‘সংসদ চলো’ অভিযান

ভারতে নতুন দলের আত্মপ্রকাশ, ফের ‘সংসদ চলো’ অভিযান

ভারতের দিল্লিতে সিজেপির আন্দোলন আপাতত স্তগিত হলেও পুরোপুরি থেমে যায়নি। প্রস্তাবিত দুটি দাবি নিয়ে বিতর্ক চলমান। এরই মধ্যে দেশটিতে বিশুদ্ধ পেট্রোল দাবি নিয়ে আত্মপ্রকাশ করেছে ই-২০ জনতা পার্টি নামের আরেক নতুন প্লাটফর্মের। আগামী ৪ আগস্ট সংসদ অভিযানের ডাক দিয়েছে সংগঠনটি।

তাদের অভিযোগ, ইথানল মিশ্রিত পেট্রলের ফলে বহু পুরনো গাড়ি ও মোটরসাইকেলের মাইলেজ কমছে, ইঞ্জিনের কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জ্বালানি ট্যাঙ্ক ও ফুয়েল লাইনে সমস্যা দেখা দিচ্ছে। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত অনেকেরও দাবি, রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে যাচ্ছে। পাশাপাশি পরিবেশবিদদের একাংশের অভিযোগ, ইথানল উৎপাদনে বিপুল পরিমাণ জল ব্যবহৃত হওয়ায় ভূগর্ভস্থ জলের ওপরও চাপ তৈরি হচ্ছে।

এদিকে সংগঠনটির সংসদ অভিযানকে সমর্থন জানিয়েছে দিল্লি ট্যাক্সি অ্যান্ড ট্যুরিস্ট ট্রান্সপোর্টারস অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, ই-২০ জ্বালানি নীতির কারণে পরিবহণ শিল্পে অসন্তোষ দ্রুত বাড়ছে। সেই কারণেই সংসদের সামনে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, সিজেপির দেখানো পথেই হাঁটছে ই-২০ জনতা পার্টি। ইতিমধ্যেই তাদের মাধ্যমে দেশটিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি এবং অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিও জোরালো হতে শুরু করেছে।