
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা হাসিনা মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম নগর মহিলা লীগ সভানেত্রী ছিলেন।
রোববার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি জানাজানি হয়।
এর আগে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে নওফেলের ভগ্নিপতি ডা. সেলিমকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, অভিযান এখনও চলমান। বিস্তারিত পরে জানানো হবে।









































