প্রচ্ছদ জাতীয় অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্ব পেলেন শিবা শানু

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্ব পেলেন শিবা শানু

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন চৌধুরী মাজহার আলী; যিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ শিবা শানু। অতিরিক্ত সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে তাকে।

আগামী এক বছরের জন্য পদটিতে নিয়োগ দেয়া হয়েছে অভিনেতা শিবা শানুকে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে এ তথ্য।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ দায়িত্ব দেয়া হলো।

এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন শাওয়াল খানম। আর ট্রাস্টটি দেশের শিল্পীদের কল্যাণে কাজ করে।

এদিকে শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পাওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে চ্যানেল 24 অনলাইনকে শিবা শানু বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে নিয়োগের ব্যাপারে জেনেছি; এর বেশি কিছু জানি না। আগে আমি নিয়োগসংক্রান্ত চিঠি পাই, তারপর এ ব্যাপারে মন্তব্য করতে পারব।

প্রসঙ্গত, শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। প্রায় তিন দশকের ক্যারিয়ারে চার শতাধিক সিনেমায় কাজ করেছেন। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। পরবর্তীতে বিভিন্ন সিনেমায় কল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেন তিনি।