
আওয়ামী লীগকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ রাখার বিরোধিতা করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান।
সম্প্রতি একটি টকশোতে তিনি বলেন, আওয়ামী লীগের অপরাধের বিচার হওয়া উচিত, তবে দলটিকে নিষিদ্ধ না রেখে জনগণের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেওয়া সমীচীন। তার মতে, দীর্ঘদিন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
একই সঙ্গে বিএনপি-জামায়াতের রাজনৈতিক ঐক্য নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। এ ছাড়া দেশে সব রাজনৈতিক দলের জন্য সমানভাবে আইন প্রয়োগ এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই সংসদ সদস্য।






































