প্রচ্ছদ হেড লাইন এনসিপির নাহিদ ইসলাম স্মার্টলি তিনটা গেম খেলেছেন

এনসিপির নাহিদ ইসলাম স্মার্টলি তিনটা গেম খেলেছেন

এনসিপির নাহিদ ইসলাম স্মার্টলি তিনটা গেম খেলেছেন। তিনটা খেলাতেই নাহিদ ইসলাম সফল হয়েছেন। আই থিংক, এই স্মার্ট খেলোয়াড়ের উচিত সুন্দরভাবে জামায়াত জোটকে বিদায় জানানো এবং বিএনপির সাথে গুপ্ত আঁতাত না করে প্রকাশ্যেই রাজনীতি করা। এটা নিশ্চিত ঘটবে, তাই এখনি জোটকে বিদায় জানানো উচিত হবে। আর বিরোধীদলীয় চিপ হুইপ থেকে পদত্যাগ করে বিএনপির কাছ থেকে দুয়েকটা মন্ত্রণালয় বাগিয়ে নেওয়ার এটাই সুবর্ণ সুযোগ।

৫ আগস্ট ২০২৪ আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে হাসিনা ভারতে পালিয়ে যায়। এ সময়ে সকল মহল থেকে একটা বিষয়ে প্রায় একমত হয়েছে- কোনো দলের হাতে এককভাবে ক্ষমতা উঠিয়ে না দিয়ে একটা জাতীয় সরকার গঠন করা লাগবে। গণঅভ্যুত্থানের সকল দল মিলে রাষ্ট্র পরিচালনা করবে। এই আলোচনার ভিতরে ঐদিন বিকেলেই নাহিদ সাহেব লন্ডনে ভিডিও কলে বিএনপির হাই কমান্ডের সাথে মিটিং করেন। বিএনপির হাই কমান্ড নাহিদ সাহেবকে কমান্ড দিয়েছিলেন, কোনো জাতীয় সরকারের প্রয়োজন নেই, তিনমাসের একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ফেলো। প্রয়োজনে তোমরাও এ সরকারের কয়েকটা মন্ত্রীত্ব বাগিয়ে নিও। পরে একটা নির্বাচন দিয়ে দিও।

বিএনপির হাই কমান্ড থেকে এ ম্যাসেজ পেয়ে নাহিদ ইসলাম সেদিনই জুলাই নামক ব্যক্তির গলায় ফাঁ”স দিয়েছেন। পরবর্তীতে ইউনুস সাহেবকে প্রধান উপদেষ্টা করে নিজেরা তিনটা মন্ত্রীত্ব বাগিয়ে নিয়ে আলিশান সব ইন্টারেস্ট বাগিয়ে নিয়েছেন। এটা হলো নাহিদ ইসলামের প্রথম গেম। তিনি এটাতে সফলভাবে জয়ী হয়েছেন এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে খেয়ে দিয়েছেন। তিনি ভালো খেলোয়াড় বটে।
জামায়াতে ইসলামীর কড়া দাবি ছিল জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে হতে হবে। বিএনপি বললো গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হবে। এনসিপি তখন বিএনপির সাথে গুপ্তভাবে জোটে ছিল। ১৫টা সিটে নির্বাচন করার জন্য বিএনপির পলিসিকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল। বিএনপি যেহেতু গণভোটকে আগে চায়নি, এনসিপিও বিএনপির সাথে তাল মিলিয়ে গণভোট আগে চায়নি। ইউনুস সাহেব জামায়াতকে পাশ কাটিয়ে বিএনপি এনসিপির সিদ্ধান্তেই গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে দেওয়ার সিদ্ধান্ত দেয়। ফলে এখন বিএনপি ক্ষমতায় এসে ডিরেক্ট গণভোটকেই বাতিল করে দিয়েছে। এটা ছিল নাহিদ ইসলামের ২য় গেম। তিনি এখানেও বিজয়ী হয়েছেন।

লীগের প্রশ্নে এখন জাতীয় ঐক্য লাগবে। প্রধানমন্ত্রী বিরোধীদলকে রাজনৈতিক সংলাপে ডেকেছেন। বিরোধীদল সিদ্ধান্ত নিয়েছে- গণভোট ও জুলাই সনদ আগে বাস্তবায়ন করা লাগবে, পরে ঐক্যের আলাপ আসবে এবং সংলাপ হলে সকল দলের সাথে এক টেবিলেই সংলাপের আয়োজন করা লাগবে। জাতির সংকট নিয়ে কোনো লুকোচুরি মানবো না। এটা জোটের সিদ্ধান্ত ছিল। নাহিদ ইসলাম জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে এসেছে। এখন ইসির সাথেও একায় বৈঠক করবে। নাহিদ সাহেবের এই আস্ফালনের কারণে এখন জাতীয় ঐক্যের আলাপটাই প্রায় নীরস হয়ে গেছে এবং জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে সরকারের ওপর যে চাপ থাকার কথা ছিল, তাও অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। অর্থাৎ নাহিদ ইসলাম তাঁর তিন নম্বর খেলাতেও জয়ী হয়েছেন।
যাইহোক, যখনিই জুলাই সনদ ও গণভোটের ইস্যু জোরালো হয়, তখনিই নাহিদ ইসলাম তার খেলাটা খেলে দেন। এহেন পরিস্থিতিতে, নাহিদ ইসলামের উচিত হবে সুন্দরভাবে জোট থেকে বের হয়ে বিএনপির সাথে খোলামেলা রাজনীতি করা। একইসাথে জামায়াতের দয়ার দান বিরোধীদলীয় চিপ হুইপের পদটাও ছেড়ে দিয়ে বিএনপির কাছ থেকে একটা মন্ত্রণালয় বাগিয়ে নেওয়া। অযথা জামায়াত জোটে থেকে বিএনপির সাথে গুপ্ত আঁতাত করে জনগণের সাথে ছিনিমিনি খেলার প্রয়োজন নেই। স্পষ্ট কথা।