
বিশ্বকাপের নকআউট পর্ব বাদ পড়া ঘানার পারফরম্যান্সের তুলনায় বেশি আলোচনায় এসেছেন দেশটির তান্ত্রিক কুয়াকু বনমাস। চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের হ্যারি কেনকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে শিরোনামে আসা এই তান্ত্রিক এবার মেসিকে নিয়ে দিয়েছেন নতুন বার্তা।
ঘানার বিপক্ষে ইংল্যান্ড মুখোমুখি হলে তান্ত্রিক কুয়াকু বনসাম দাবি করেছিলেন, ইংলিশ অধিনায়ক হ্যারি কেনকে জাদু করে আটকে রাখায় তিনি গোল করতে পারেননি। এ ঘটনার পরই ভাইরাল হয়ে যান এই তান্ত্রিক।
শুধু হ্যারি কেন নয়, নকআউট পর্ব শুরু হতেই আর্জেন্টিনাকে নিয়েও করেছিলেন ভবিষ্যদ্বাণী। এক সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় তিনি জানিয়েছিলেন, নকআউটে কেপভার্দের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে পর্তুগাল। যেখানে প্রথমবারের মতো ট্রফি উঁচিয়ে ধরবেন রোনালদো।
মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার তান্ত্রিক বনসামের
আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশরের ভাগ্য বদলেছেন যে যমজ দুই ভাই
ঘানার এই তান্ত্রিকের উভয় দাবি বিফলে গেছে। কেপ ভার্দের বিপক্ষে লড়াই হলেও ৩-২ গোলে জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে রোনালদোর পর্তুগাল। ভবিষ্যদ্বাণী কাজে না আসা এই তান্ত্রিক মেসিকে নিয়ে জানালেন এবার ভিন্ন খবর।
মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার তান্ত্রিক বনসামের
ব্রাজিলের বিদায়ে আর্জেন্টিনা কোচের সতর্কবার্তা
কেপ ভার্দের বিপক্ষে মেসিদের হেরে যাওয়া নিয়ে কোনো মন্তব্যই করেননি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কুয়াকু বনসাম বলেন, ‘আমাকে নিয়ে একটি ভুয়া খবর ছড়ানো হচ্ছে যে, আমি নাকি ভবিষ্যদ্বাণী করেছি মেসি গোল করতে পারবে না। এটি সম্পূর্ণ মিথ্যা। আমার আত্মাধ্যিক শক্তি মেসির সঙ্গে থাকুক।’
দুদিন আগে করা এমন মন্তব্যের সঙ্গে তিনি পুরোনো পোস্টও জুড়ে দিয়েছেন। সেখানেও তিনি মেসিকে নিয়ে এমন মন্তব্য করেননি বলে দাবি করছেন। তিনি বলেন, ‘আমি মেসি ও আর্জেন্টিনার সমর্থক। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা হারবে, এমন কোনো মন্তব্য আমি করিনি। মেসিকে আমি ভাইয়ের মতো ভালোবাসি।’













































