প্রচ্ছদ জাতীয় লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য

লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য

সড়কের বেহাল পরিস্থিতি এবং সাধারণ যাত্রীদের ভোগান্তির আশঙ্কায় ঢাকা থেকে সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ২১ নভেম্বর এ কর্মসূচি পালনের কথা থাকলেও আপাতত নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

শুক্রবার (১৩ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় নেতারা এ তথ্য জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, লংমার্চের জন্য ট্রেন ব্যবহারের পরিকল্পনা থাকলেও একই সময়ে সাধারণ যাত্রীদের নিয়মিত যাতায়াত অব্যাহত রাখার বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। রাজনৈতিক কর্মসূচির কারণে স্বাভাবিক রেলসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, একই ট্রেনে কয়েক হাজার মানুষ ঢাকার বাইরে যাত্রা করলে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে লংমার্চ পুরোপুরি বাতিল করা হয়নি। শীর্ষ নেতারা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।