
সংসদে দাঁড়িয়ে নাহিদ ইসলাম যেন বুঝিয়ে দিলেন, সবকিছুর একটা সীমা আছে! ঠাণ্ডা মাথার মানুষটার কণ্ঠে আজ ছিল চাপা ক্ষোভ, আক্ষেপ আর স্পষ্ট প্রতিবাদ!
গতকাল রাতে এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বো*/মা হা/ম/লার ঘটনা নিয়ে সংসদের অধিবেশন শুরু হতেই কথা বলতে দাঁড়িয়ে যান নাহিদ ইসলাম।
কিন্তু স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাঁকে থামিয়ে বলেন, বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আগে প্রশ্নোত্তর পর্ব শেষ হোক।
জবাবে নাহিদ সরাসরি বলে ওঠেন, ‘প্রশ্নোত্তর দিয়ে আমরা কী করব?’
এরপর স্পিকার বলেন, আধা ঘণ্টা অপেক্ষা করলে এমন কী হবে? আর স্বরাষ্ট্রমন্ত্রীও তো সংসদে উপস্থিত নেই যে তিনি জবাব দেবেন।
এবার নাহিদের জবাবটা ছিল আরও স্পষ্ট।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, সেটা আমরা জানি। আমরা তাঁর জবাব আশা করি না, সরকারের কাছ থেকেও কোনো জবাব আশা করি না। আমরা শুধু আমাদের কথাটা বলতে চাই।’
এরপর আরও পরিষ্কার করে জানিয়ে দেন, ‘আমাদের কথা বলতে দিলে থাকব, না হলে চলে যাব।
লক্ষ করার বিষয়, সাধারণত ঠাণ্ডা মাথায় কথা বলা নাহিদের কণ্ঠেও আজ ছিল দৃশ্যমান ক্ষোভ। একজন সংসদ সদস্যের বাড়িতে এমন হা/ম/লার ঘটনা ঘটার পর সংসদে দাঁড়িয়ে নিজেদের উদ্বেগ ও বক্তব্য তুলে ধরতে চাওয়াটা যে তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা তাঁর কথাতেই স্পষ্ট।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন বক্তব্য নিয়েও যখন প্রশ্ন ও অসন্তোষ রয়েছে, তখন নাহিদের এই অবস্থান সংসদে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সংসদ তো শুধু প্রশ্নোত্তর আর নিয়মরক্ষার জায়গা নয়, জনগণের উদ্বেগ ও নিরাপত্তার প্রশ্নগুলোও সেখানে গুরুত্ব পাওয়ার কথা।
নাহিদের কথার মধ্যে যে ক্ষোভ প্রকাশ পেয়েছে, সেটাই এখন আলোচনার বিষয়!









































