প্রচ্ছদ জাতীয় মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

দেশে মূল্যস্ফীতি কমছেই না। টানা দুই মাস ধরে দুই মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি। গত মে মাসে জাতীয় পর্যায়ে সাধারণ (পয়েন্ট-টু-পয়েন্ট) ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৪২ শতাংশে। গত ১৬ মাসের মধ্যে যা সর্বোচ্চ মূল্যস্ফীতি।

আগের মাস এপ্রিলে সাধরণ মূল্যস্ফীতির হার ছিল ৯.০৪ শতাংশ। গত বছর মে মাসে এই হার ছিল ৯.০৫ শতাংশ।

রোববার (৭ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, মে মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত— উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। গত মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.০৬ শতাংশে, যা এপ্রিল মাসে ছিল ৮.৩৯ শতাংশ। ২০২৫ সালের মে মাসে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৮.৫৯ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মে মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৭১ শতাংশে। গত এপ্রিলে এই হার ছিল ৯.৫৭ শতাংশ। গত বছরের মে মাসে যা ছিল ৯.৪২ শতাংশ।

এদিকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে সীমিত ও মধ্যবিত্ত পরিবারের ওপর খরচের চাপ বাড়ছে।