প্রচ্ছদ জাতীয় বিসিবি নির্বাচন কবে, যা জানালেন তামিম ইকবাল

বিসিবি নির্বাচন কবে, যা জানালেন তামিম ইকবাল

আগামী জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্যদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

গত ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেদিনই জানিয়ে দেয়া হয় আগামী তিন মাসের মধ্যে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করা হবে।

আগামী ৭ জুলাই পূর্ণ হবে বিসিবির অ্যাডহক কমিটির তিন মাস মেয়াদ, এর আগেই নির্বাচন দিতে চান তামিম। গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছিল। তখন তামিমের নেতৃত্বে একটি পক্ষ পরিচালক পদে মনোনয়ন তুললেও পরে নির্বাচন থেকে সরে দাঁড়ায়।

সেই নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নির্বাচিত হন ২৫ পরিচালক। কিন্তু নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে দায়িত্ব পালনের মাস ছয়েকের মধ্যেই সেই কমিটি বাতিল করে দেয় এনএসসি। আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়াই করতে পারেন তামিম নিজেও।

সূত্র : চ্যানেল২৪