
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাই হওয়া ফোনটি আইফোন ব্রান্ডের ১৭ প্রো মাক্স মডেলের বলে জানা গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজারের সামনে এই ঘটনা ঘটে। পরে এই ঘটনায় ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসান মামলা করেছেন। তিনি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে শিক্ষার্থী ও ববি হাজ্জাজের রাজনৈতিক দল এনডিএমের সহকারী বলে জানা গেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার একটি সূ্ত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রটি জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্যের কাছের লোকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কর্মকর্তারা বেশ চাপে রয়েছেন। এই ঘটনায় ববি হাজ্জাজের পক্ষ থেকে থানায় ফোন দেওয়া হয়েছে। এলাকায় ছিনতাই বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। ঘটনায় বিষয়ে ভুক্তভোগী ও মামলার বাদী রাফসানের বলেন, গতকাল আমার মাস্টার্সের ক্লাস ছিল। দুপুর দুইটা ৪৫ মিনিটের দিকে মোহাম্মপুর তিন রাস্তা থেকে অটো রিকশায় করে ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলাম। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা চাপা দিয়ে গতিরোধ করে। রিকশায় থাকা চারজন চাপাতি ঠেকিয়ে আমার কাধের ব্যাগ ও পকেট থেকে আইফোনটি ছিনিয়ে নেয়। এই সময়ে জোরাজুরি করায় চাপাতির উল্টোপাশ দিয়ে কয়েকটি আঘাত করা হয়েছে। এতে ডান হাতে আঘাত পেয়েছি। চিকিৎসা নিয়ে এখন বাসায় আছি।
তিনি আরও জানান, আমি ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের রাজনৈতিক দলের ব্যক্তিগত সহকারী। বিষয়টি তিনিও অবগত রয়েছেন। ইতোমধ্যে থানায় বলে দিয়েছেন। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।









































