
পাকিস্তানে গিয়ে মোহাম্মদ আলী জিন্নাহর কবর জিয়ারত করেছে স্পিকার হাফিজ উদ্দিন ও বিএনপি নেত্রী নিলুফার ইয়াসমিন মনি । শুধু তাই নয় পাকিস্তানে মোহাম্মদ আলীর জিন্নার সেই সিন্ধি টুপি মাথায় দিয়ে বলেছেন বাংলাদেশ আর পাকিস্তান চিরদিনের জন্য ভাই ভাই।
টিনের চশমা পরা ছাত্র সংগঠনের সেই মূর্খ সুশীল নেতা গুলো এখন কোথায়? যারা ডাকসু নেত্রী ঝুমার তৈরি সংগ্রহশালা থেকে মোহাম্মদ আলী জিন্নার ছবি নামিয়ে পায়ের তলায় ফেলেছিল? জিন্নাহর ছবি নামিয়ে ভেঙ্গে ফেলা ঢাবির আদু ভাই তৈয়ব হাবিলদার কখন রাজপথে নেমে শিবিরের সাদিক কায়েম আর এস এম ফরহাদের বিরুদ্ধে মিছিল দিবে?এই বিষয়ে ছাত্রদলের কাছ থেকে লাউড এন্ড ক্লিয়ার বক্তব্য শুনতে চাই।নাকি এই ঘটনার পিছনে ডাকসুর হাত আছে কিনা খুঁজবে?
৫৫ বছর যাবৎ চলা পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের ট্যাবু ভেঙে দেয়ার অপরাধে বিএনপি নেতা স্পিকার হাফিজ উদ্দিন আর নিলুফার ইয়াসমিন কি দল থেকে বহিষ্কার করা হবে? যারা জামাতকে পাকিস্তান প্রেমী বলে চিল্লাইত তারা এখন কি বলবেন?বিএনপিলীগের নেতা এমপি ফজলুর রহমান এর মুখে স্পিকার হাফিজ উদ্দিন কষে চপেটেঘাত মেরেছেন।আমার তো মনে হয় এম্পি ফজলুর রহমান বুকে পাথর বেঁধে একের পর এক ঘটে যাওয়া বিষয়কে মেনে নিচ্ছেন।
জামায়াত ইসলামি বিগত ৫৫ বছর যাবত যে রাজনৈতিক স্ট্যান্ডের উপরে অটল আছেন সেদিকেই ধাবিত হচ্ছেন বিএনপি নেতা স্পিকার হাফিজ উদ্দিন। বিগত ১৭ বছরে লিগ কর্তৃক যে ট্যাবু ক্রিয়েট হরেছিল সেই ট্যাবুকে নরমালাইজ করে বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য স্পিকার হাফিজ উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই ঘটনায় প্রমাণ হলো বাংলাদেশ জামাত ইসলামীর যেটা আজ বোঝে সেটা অন্য রাজনৈতিক দল ৫০ বছর পরে বুঝতে শিখে।









































