
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় নাশরা নাঈমকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
এক অভিনন্দন বার্তায় সাদিক কায়েম বলেন, ধর্মীয় সংখ্যালঘুরা, বিশেষ করে মুসলিমরা যখন ক্রমাগত ভয়ের মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন এবং নিজেদের দেশপ্রেম ও জাতীয় আনুগত্যের প্রমাণ দিতে হচ্ছে, তখন নাশরা নাশরা নাঈমের এই বিজয়ের খবর অত্যন্ত আনন্দদায়ক ও অনুপ্রেরণা।সংবাদ সাবস্ক্রিপশন
তিনি বলেন, মর্যাদাপূর্ণ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেবে সহসভাপতি নির্বাচিত হওয়া নাশরা নাইমের জন্য এক অসাধারণ অর্জন।
সাদিক কায়েম, নাশরা নাঈমকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, দক্ষিণ এশিয়াজুড়ে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস ও সংহতি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণ সমাজ যেমন শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রামে সাহস ও ঐক্যের পরিচয় দিয়েছে, তেমনি দক্ষিণ এশিয়ার তরুণদেরও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।









































