প্রচ্ছদ জাতীয় ভারতকে ‘ঘোল’ খাওয়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতকে ‘ঘোল’ খাওয়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের চানক্যনীতিকে ‘ঘোল’ খাইয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর রাজনৈতিক ক্যারিশমায় ঐতিহ্যবাহী আওয়ামী লীগ এখন ‘সন্ত্রাসী’ সংগঠনের ‘তকমা’ পাচ্ছে।

জুলাই অভ্যুত্থানের পর থেকে ভারত নানাভাবে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছে। সর্বশেষ চেষ্টা গার্মেন্টস সেক্টরে অস্থিরতা আর শেখ হাসিনার ঢাকা ফেরার ঘোষণায় গোপালগঞ্জে নাশকতার মাধ্যমে অগ্নিগর্ভ করে তোলা।

দিল্লির থিঙ্কট্যাঙ্কদের প্রত্যাশা ছিল গার্মেন্টস কর্মীদের আন্দোলন ঠেকাতে পুলিশ দমন-পীড়ন শুরু করলে কয়েকজন শ্রমিকের লাশ ফেলে সরকারকে ফ্যাসিস্ট প্রমাণ করা। তারেক রহমান রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়ে দমন-পীড়নের পথে না গিয়ে দ্রুতই তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে ১ নভেম্বর ৬ সদস্যের বোর্ড গঠন করে দেন। ইতোমধ্যেই শ্রমিকদের বেতন নির্ধারণ করা হয়েছে এবং সাধারণ শ্রমিকরা কাজে যোগদান করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের তীর্থভূমি গোপালগঞ্জে অবরোধের নামে জ্বালাও-পোড়াও,

নাশকতা-অরাজকতা করলে তারেক রহমান পুলিশের থানা রক্ষা এবং জানমাল রক্ষায় আন্দোলন ঠেকাতে বিজিবি-পুলিশকে মাঠে নামাবেন দমন-পীড়নে। এই সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগ নিজেরাই নিজেদের কয়েকটি লাশ ফেলে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে জুলাই অভ্যুত্থানের গণহত্যাকে জাস্টিফাই করবেন। আওয়ামী লীগের কাতারে বিএনপিকেও ফেলবেন। এতে বিএনপি সরকারের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের অভিযোগ তুলে প্রচারণার মাধ্যমে হাসিনার জুলাই অপরাধ লঘু করে দেখনো হবে। দিল্লির থিঙ্কট্যাঙ্কদের এই চানক্যনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রচলিত বিরোধী দলকে ঠেকাওয়ের রাজনীতি ও শাসনব্যবস্থার ধারাই পাল্টে দিয়েছেন তারেক রহমান। যুগের পর যুগ ধরে দেখা গেছে রাজপথে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকা- ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামিয়ে দমন-পীড়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ তা-বলীলা ঠেকাতে পাল্টা তা-বলীলার দৃশ্য দেখেছে মানুষ।