
জেলা জামায়াতের আমির রমজান আলী জানান, গত ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সদরের উবাই পার্কে জেলা ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যদের নিয়ে বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামিউল হক ফারুকী জেলার পাঁচটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন। তখন কেবল কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী ঘোষণা বাকি ছিল।
জিহাদ খানের নাম ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলেও জানান তিনি।
রমজান আলী আরও দাবি করেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় মতামত ও মাঠপর্যায়ের জরিপকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘোষিত প্রার্থীরা নির্বাচনী প্রচারণার পাশাপাশি তৃণমূলের মানুষের কাছে গিয়ে তাদের দুঃখ-দুর্দশার খোঁজখবর নিচ্ছেন।
এদিকে, চলমান রাজনৈতিক সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আহ্বান করা সংলাপে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময়েও জোটবদ্ধভাবে অংশ নেবে তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা ১১ দলীয় জোট জোটবদ্ধভাবেই আমরা এই সংলাপে অংশগ্রহণ করব। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়ের জন্য চিঠি দিয়েছে সব দলকে। আমরা সেখানেও ১১ দলীয় ঐক্য জোটবদ্ধভাবে অংশ নেব।’
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। দিনক্ষণ হলে আমরা জানাব।’
সংলাপের আমন্ত্রণ প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ‘সংলাপের সূচনা তো আমরাই করেছি, দাওয়াত এখানে কোন মুখ্য বিষয় না। খুব শীগগির দিনক্ষণ ঠিক হবে।’
তিনি জানান, বিরোধীদলীয় নেতা বিদেশ সফরে থাকায় সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতের অবস্থান তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে নেওয়া হলে জাতীয় ঐক্যের জন্য আলাদাভাবে আহ্বান জানানোর প্রয়োজন হবে না।
এ সময় শেখ হাসিনার বিষয়ে ভারত সরকারের আগ্রহ এবং তাকে দেশে ফেরানোর বিষয়ে বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি।
পরওয়ার বলেন, ভারত একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে সহায়তা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘এই দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এটার আমরা তীব্র নিন্দা জানাই।’









































