প্রচ্ছদ জাতীয় আবারও প্রমাণ হলো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

আবারও প্রমাণ হলো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেছেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণ হলো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, ‘ক্যাঙারু নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হলো যেখানে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর এবং নির্বাচনি এজেন্ট ও কর্মীদের ওপর আক্রমণের হয়েছে।’

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জামায়েত ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

দেলাওয়ার হোসেন বলেন, ‘আপনারা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখেছেন নির্বাচনে কীভাবে জালিয়াতি করেছে। নির্বাচন কমিশনার জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। আমরা তার পদত্যাগ দাবি করছি। সেই সঙ্গে প্রিজাইডিং অফিস সহকারী ও অফিসারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’

চবি ও চেম্বারের উদ্যোগে গোলটেবিল বৈঠক ৪ নভেম্বর
তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জোরপূর্বক যে ফল তৈরি করা হয়েছে, তা দেশের গণতন্ত্রের জন্য এক কালো অধ্যায়। অনতিবিলম্বে এসব সহিংসতা বন্ধ ও অনিয়মে জড়িত দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি আওতায় আনতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, জেলা সাধারণ সম্পাদক মো. আলমগীরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মী-সমর্থক।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপির প্রার্থী ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।