প্রচ্ছদ জাতীয় সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান

সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান

রাজধানীর গুলশান-২ এলাকায় সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বাসায় অবস্থান করেন পুলিশ সদস্যরা। তবে সেখানে তারানা হালিমকে পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার পর পুলিশ সদস্যরা ওই ভবনে যান। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে পুলিশের উপস্থিতি দেখা যায়। এ সময় ঘটনাস্থলে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও দেখা গেছে। বাসার সামনে একটি মালবাহী পিকআপও অবস্থান করছিল।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কালবেলাকে বলেন, ‘আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।’

তবে ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ সেখানে যায়। এ সময় বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়। তারানা হালিম বাসায় ছিলেন না বলেও জানান তিনি।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
শরিফ মিয়া বলেন, ‘স্যার তো নাই। স্যারের বাবা চারতলায় থাকেন। দুইজন নারী পুলিশ উপরে গিয়েছিলেন। কিছু বের করেননি। ভেতরে কেউ নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।’

এদিকে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ভবনটির নিরাপত্তাকর্মী ও গুলশানের স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তারক্ষীদেরও দেখা গেছে।

তারানা হালিম আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালের মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি আইন পেশা ও সাংস্কৃতিক অঙ্গনেও পরিচিত মুখ।