প্রচ্ছদ জাতীয় গোপালগঞ্জে বিজিবির সংখ্যা বেড়ে ৫৫ প্লাটুন, কী ঘটছে সেখানে?

গোপালগঞ্জে বিজিবির সংখ্যা বেড়ে ৫৫ প্লাটুন, কী ঘটছে সেখানে?

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। এ নিয়ে জেলায় বিজিবির মোট সদস্যসংখ্যা দাঁড়াচ্ছে ৫৫ প্লাটুনে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার মধ্যে নতুন করে মোতায়েন করা বিজিবি সদস্যরা গোপালগঞ্জে পৌঁছাবেন বলে জানিয়েছেন বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, আগে থেকেই গোপালগঞ্জে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। নতুন করে আরও ২৬ প্লাটুন মোতায়েনের ফলে জেলায় মোট ৫৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অতিরিক্ত সদস্য মোতায়েন করা হচ্ছে বলে জানান তিনি।