
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
গাড়িতে হামলার সময় এমপি আমির হামজার বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি।
তবে হামলার ঘটনায় বিস্তারিত কোনো তথ্য পোস্টে উল্লেখ করেননি তিনি। হামলার সময়, স্থান এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।












































