
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে।’
মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সাদ্দাম হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, পাথর নিক্ষেপে মানুষ নিহত হওয়া, অভ্যন্তরীণ কোন্দলে নিজ দলের তিন শতাধিক কর্মীর মৃত্যু এবং লাগামহীন চাঁদাবাজির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি বলেন, ‘জুলাই-পরবর্তী বাংলাদেশে এমন রাজনীতি আমরা চাই না।’











































