প্রচ্ছদ জাতীয় কাউন্সিলর একরামুল হ’ত্যা, সেনাবাহিনীর হেফাজতে জেনারেল মিফতাহ

কাউন্সিলর একরামুল হ’ত্যা, সেনাবাহিনীর হেফাজতে জেনারেল মিফতাহ

টেকনাফে কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তৎকালীন ৱ্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে সেনা কাস্টডিতে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার রাতে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়।

উল্লেখ‍্য ২০২১ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত প্রবেশ নিষিদ্ধ কর্মকর্তার দুই কর্মকর্তার তালিকায় সাবেক পুলিশ মহাপরিচালক বেনজীর আহমেদের সাথে মিফতাহ উদ্দিন আহমেদও ছিলেন।