
আগস্টের শুরুতেই সরকারি চাকরিজীবীদের সামনে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। এক দিনের নৈমিত্তিক (ঐচ্ছিক) ছুটি নিলেই মিলবে এ সুযোগ।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে।
তবে ৬ আগস্ট এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৫ আগস্টের সাধারণ ছুটি, ৬ আগস্টের ঐচ্ছিক ছুটি এবং ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে।
এ সুযোগে সরকারি চাকরিজীবীরা ব্যক্তিগত ভ্রমণ, পরিবারের সঙ্গে সময় কাটানো কিংবা প্রয়োজনীয় ব্যক্তিগত কাজ সেরে নেওয়ার সুযোগ পাবেন।











































