প্রচ্ছদ জাতীয় পতিত আ.লীগের উদ্দেশে যে পোস্ট দিলো ভাইরাল ‘ব্রয়লার চিকেন পার্টি’

পতিত আ.লীগের উদ্দেশে যে পোস্ট দিলো ভাইরাল ‘ব্রয়লার চিকেন পার্টি’

বন্যা ও জলাবদ্ধতার জেরে এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলার বিতর্কের মুখে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি ফেসবুক পেজ খোলেন বাংলাদেশের জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা।

এই পেজ আত্মপ্রকাশের সাথে সাথে অনেকে আওয়ামী লীগের সম্পৃক্ততা টানেন। আবার অনেক পলাতক আওয়ামী নেতাকর্মীকে উচ্ছ্বসিত হতেও দেখা গেছে। এরপরই ওই পেজ থেকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

পতিত ফ্যাসিস্ট লীগকে বার্তা দিয়ে সেখানে বলা হয়েছে, ‘ইনবক্সে এবং আমাদের পেজকে মেনশন করে অনেক পতিত ফ্যাসিস্ট লীগ ধন্যবাদ জানাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই।আমরা হইলাম তারা,যারা তোমাদের দেশ ছাড়া করেছি। এবং আগামীতেও কেউ তোমাদের মতো ঔদ্ধত্য ভাব দেখালে তাদেরকেও একইভাবে ট্রিট করবো। তাই নিষিদ্ধ খুনি/ফ্যাসিস্টদের ধন্যবাদ’
সূত্র : বাংলা ভিশন