
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলার সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) ভোরে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত মোস্তাক আহমেদ শাহীনের বিরুদ্ধে মামলা রয়েছে। তিনি আপাতত থানা হেফাজতেই আছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম আরও জানান, দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।













































