
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) রোববার (৭ জুন) এ মনোনয়ন দেন।
একই সঙ্গে, জাতীয় সংসদের স্পিকার ১৩তম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের জন্য ৫ সদস্যের চেয়ারম্যান প্যানেল মনোনয়ন দিয়েছেন।
প্যানেলের সদস্যরা হলেন— সেলিমা রহমান, ডা. এম ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান এবং শাহজাহান চৌধুরী।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন।










































