প্রচ্ছদ জাতীয় ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী

ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সাথে ঝিনাইদহে যা ঘটেছে তা শোভনীয় নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

সোমবার (২৫ মে) চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ঝিনাইদহের ঘটনাটি এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে বিএনপিও একইভাবে দেখছে।

রামিসা হত্যা মামলা নিয়ে মন্ত্রী বলেন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি জবানবন্দি দিয়েছে। এক সপ্তাহের মধ্যে মামলাটির চার্জশিট হয়েছে। ১ জুন থেকে রামিসার বিচার শুরু হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা সংশ্লিষ্ট যেসব বিচারিক আদালত রয়েছে সে আদালতগুলো ছুটির বাইরে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করেছে। সুপ্রিম কোর্ট সেই আদালতগুলো খোলা থাকার সিদ্ধান্ত দিয়েছেন।

উল্লেখ্য, ঝিনাইদহে পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে গত শুক্রবার (২২ মে) এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ডিম, ইট-পাটকেল নিক্ষেপ ও হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করার অভিযোগ উঠে।