
আসন্ন ঈদুল আজহায় গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে রাজশাহীর বেশ কিছু এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজ শুরু হতে যাচ্ছে। এই উন্নয়নকাজের জন্য আগামীকাল বুধবার (২০ মে) নির্দিষ্ট কিছু এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহায় বিদ্যুৎ বিভ্রাট এড়াতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজের সুবিধার্থে বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাটাখালী ওভারহেড ফিডারের আওতাধীন বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
বিদ্যুৎহীন থাকা এলাকাগুলো হলো- কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ এবং কাটাখালী পৌরসভা এলাকা।
উন্নয়নকাজের স্বার্থে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হবে, তার জন্য নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ের পরপরই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।a













































