প্রচ্ছদ জাতীয় নতুন পে-স্কেলে আসছে সুখবর, বাড়ছে যে তিন বিশেষ ভাতা

নতুন পে-স্কেলে আসছে সুখবর, বাড়ছে যে তিন বিশেষ ভাতা

সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য নবম পে-স্কেল নিয়ে বড় সুখবর আসছে। উচ্চ মূল্যস্ফীতি ও বাড়তি জীবনযাত্রার ব্যয় বিবেচনায় জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশন কাঠামোতেও বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

প্রাথমিক সুপারিশ অনুযায়ী, পেনশনভোগীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে তিন ধাপে পেনশন বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

এছাড়া নতুন বেতন কাঠামোয় বিভিন্ন ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সেগুলো হচ্ছে বৈশাখী ভাড়া, টিফিন ভাতা ও শিক্ষা ভাতা।

টিফিন ভাতা: ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা।
শিক্ষা ভাতা: সন্তানদের মাসিক শিক্ষা ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা।

সূত্রে জানা গেছে, সরকারের পরিকল্পনা অনুযায়ী তিন ধাপে এই পে-স্কেল বাস্তবায়ন হতে পারে। এছাড়া আগামী অর্থবছরের বাজেটে আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকার খসড়া বরাদ্দ রাখা হয়েছে।

পূর্ণাঙ্গ বাস্তবায়ন অর্থনৈতিক বাস্তবতার ওপর নির্ভর করবে এবং ২০২৮-২৯ অর্থবছরের আগে সম্পূর্ণ কার্যকর হওয়ার সম্ভাবনা কম।

আগামী কয়েক মাসের মধ্যে পুনর্গঠিত কমিটির চূড়ান্ত সুপারিশের ভিত্তিতে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই পে-স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত লাখো মানুষের আর্থিক স্বস্তি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।