
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা যতদূর জানি হাসিনা নিজেই ভারতে অবরুদ্ধ অবস্থায় আছে। এসময় তিনি ভারত সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান তিনি।
আজ রোববার (১০ মে) বাংলামোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
এ অনুষ্ঠানেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো নিয়ে এক বক্তব্যের জবাব চাওয়া হয় আসিফ মাহমুদের কাছে। উত্তরে তিনি হেসে এই উত্তর দেন।
আসিফ মাহমুদ আরও বলেন, আমরা যতদূর জানি শেখ হাসিনা নিজেই তো ভারতে একরকমের অবরুদ্ধ অবস্থায় আছে। আমরা দাবি করি, যেহেতু তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। শুভেন্দু অধিকারী যদি চান, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশের এয়ারপোর্টে পাঠিয়ে দিতে পারেন। তারপরেরটা আমাদের মধ্যে, আমরা দেখে নেবো।












































