
বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বললেও নির্বাচনের পর সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, সংবিধান সংশোধনের মাধ্যমে যত পরিবর্তনই আনা হোক, তা স্থায়ী হবে না; বরং বিএনপির বর্তমান অবস্থান আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতিতে ফিরে আসার পথ বারবার উন্মুক্ত করে দিচ্ছে।
আজ রোববার (৩ মে) জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোটবিষয়ক জাতীয় কনভেনশনে এসব কথা বলেন তিনি। দলের সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী চার পর্বে এ কনভেনশন অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা সেই আদর্শ থেকে সরে যাচ্ছে এবং জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করছে। তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে আনা পরিবর্তনগুলো দীর্ঘস্থায়ী হবে না।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপি তাদের রাজনৈতিক কৌশল ও কর্মকাণ্ডের মাধ্যমে বারবার আওয়ামী লীগের ফিরে আসার পথ খোলা রাখছে।












































