প্রচ্ছদ জাতীয় সংসদে জুলাইয়ের নাম করে দলীয় সংকীর্ণতা প্রকাশের মহা উৎসব চলছে: ফারজানা সিথি

সংসদে জুলাইয়ের নাম করে দলীয় সংকীর্ণতা প্রকাশের মহা উৎসব চলছে: ফারজানা সিথি

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি বলেছেন, ‘সংসদে গিয়ে নারীদের প্রকৃত কণ্ঠস্বর হয়ে কাজ করতে চাই। সংরক্ষিত নারী আসন এমন একটি জায়গা, যেখানে দল-মত-নির্বিশেষে নারীদের অধিকার নিয়ে কাজ করার সুযোগ রয়েছে।’

শনিবার (১৮ এপ্রিল) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফারজানা সিঁথি বলেন, ‘জুলাই আন্দোলন কোনো একক দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়।

বৈষম্যের বিরুদ্ধে সাধারণ মানুষের অংশগ্রহণেই এ আন্দোলন সফল হয়েছে। এ আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক সংকীর্ণতা তৈরি হচ্ছে। সংসদে গিয়ে প্রতিহত করতে চাই।’
তিনি বলেন, ‘মানুষের প্রতিনিধি হয়ে সংসদে যেতে চাই।

নারীদের পাশাপাশি শ্রমিক, প্রবাসীসহ সব শ্রেণির মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে চাই।’
সিঁথি জানান, ‘ছাত্রজীবনে কোনো দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না। মানবাধিকার কর্মী হিসেবে কাজ করেছি।’

তিনি বলেন, ‘৫০ হাজার টাকাসংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়।

এটি মনোনয়ন ফরমের অফিশিয়াল ফি। কোনো অনৈতিক লেনদেন নয়।’
ফারজানা সিঁথি বলেন, ‘বিএনপি মনোনয়ন দিলে দেশ ও মানুষের জন্য কাজ করব। দেশের মানুষের ভালোবাসাই বড় শক্তি।’

সূত্র : কালের কণ্ঠ