
আমার কথা একটাই—কোনো নেতার কথায় কিংবা কোনো দলের ডাকে অ/ন্ধ ভাবে রাজপথে নামার দিন শে!
জামায়াত, এনসিপি, এমনকি তারেক রহমান নিজে ডাকলেও আমি রাজপথে যাব না। আমার যাওয়ার একটাই শর্ত—মিছিলের নেতৃত্ব দিতে হবে নেতাদের সন্তানদের। তারা সাধারণ কর্মীদের সঙ্গে সামনের সারিতে থাকবে, আমরাও তাদের পেছনে হাঁটব।
আমি কাউকে অ/ন্ধ ভাবে নেতা মানি না। আমি চাই, জায়মা রহমান রাজপথে থাকুন, তাঁর নেতৃত্বে আমরা মিছিল করব। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার সাহস যদি তাঁদের না থাকে, তাহলে সাধারণ মানুষ কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলবে?
সালাহউদ্দিন আহমদের ছেলে, মীর শাহে আলমের ছেলেরাও রাজপথে থাকুক। নেতাদের সন্তানরা যদি সাধারণ কর্মীদের মতো মাঠে নামতে পারে, তবেই আমরা তাদের নেতৃত্ব মেনে নেব।
একটা প্রশ্ন—আমি যদি রাজপথে গিয়ে প্রাণ হারাই, আমার পরিবারের দায়িত্ব কে নেবে? আওয়ামী লীগকে প্রতিহত করার দায়িত্ব যদি থাকে, তাহলে প্রশাসনকে দিয়ে তা মোকাবিলা করুন। আর যদি সেই সক্ষমতা না থাকে, তাহলে জনগণের কাছে সত্যটা স্বীকার করুন।
এর আগেও মানুষ রাজপথে নেমেছে। ১৪০০ শহীদের র**/ ক্তের বিচার এখনো অধরা, শহীদ ওসমান হাদির ন্যায়বিচার নিয়েও মানুষের মনে প্রশ্ন রয়েছে। এত ত্যাগের পরও যদি সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে আবার কেন তারাই সবার আগে জীবন বাজি রাখবে?
তাই আপাতত আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন, নিজেরা রাজপথে নামুন। আমি নামব সেদিন, যেদিন নেতাদের সন্তানরাও সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে দাঁড়াবে।
কারণ আমার কাছে নেতৃত্বের প্রথম শর্তই হলো—যে লড়াইয়ে সাধারণ মানুষকে নামতে বলা হবে, সেই লড়াইয়ে নেতাদের পরিবারকেও পাশে থাকতে হবে।










































