প্রচ্ছদ জাতীয় পালাইছে রে পালাইছে”—স্লোগান দেওয়ার আগে অন্তত ইতিহাসটা একটু জেনে নিন

পালাইছে রে পালাইছে”—স্লোগান দেওয়ার আগে অন্তত ইতিহাসটা একটু জেনে নিন

“পালাইছে রে পালাইছে”—স্লোগান দেওয়ার আগে অন্তত ইতিহাসটা একটু জেনে নিন! একজন রাজনৈতিক নেতার ছয় দিনের বিদেশ সফরকে যারা পালিয়ে যাওয়া বলে প্রচার করছেন, তাদের যুক্তির দৈন্যতা সত্যিই অবাক করার মতো!

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরে যাচ্ছেন। এটা কোনো আত্মগোপন নয়, বরং একটি নির্ধারিত সফর। যিনি দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম ও নানা প্রতিকূলতার মধ্যেও দেশ ছেড়ে পালিয়ে যাননি, তাঁর একটি বিদেশ সফরকে কেন্দ্র করে এমন স্লোগান কতটা হাস্যকর, তা সহজেই বোঝা যায়।

জামায়াত-শিবিরের রাজনৈতিক ইতিহাসে বারবার একটি বিষয় সামনে এসেছে—তাঁদের নেতারা প্রতিকূল পরিস্থিতিতেও দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মীর কাসেম আলীর ঘটনাটিই তার একটি উদাহরণ।

তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সময় তিনি বিদেশে ছিলেন। অনেকেই তাঁকে দেশে ফিরতে নিষেধ করেছিলেন। কিন্তু তিনি দেশে ফিরে আসেন। তাঁর আর্থিক সামর্থ্য ছিল, চাইলে বিদেশে থেকেও বিলাসবহুল জীবন কাটাতে পারতেন। কিন্তু তিনি সেই পথ বেছে নেননি।

তাঁর বক্তব্য ছিল, তিনি কোনো অন্যায় করেননি, তাই বিদেশে পালিয়ে থাকারও কোনো কারণ নেই। সত্যের পক্ষে থাকলে মিথ্যার কাছে মাথা নত করার প্রয়োজন নেই।

একইভাবে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধেও যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, তখন তাঁরা আইনের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, তাঁরা অন্যায় করেননি এবং আইনি লড়াইয়ের মাধ্যমেই নিজেদের অবস্থান তুলে ধরবেন।

পরবর্তী সময়ে জামায়াতের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন। তাঁদের রাজনৈতিক অবস্থান ও বিচারপ্রক্রিয়া নিয়ে বিতর্ক থাকলেও একটি বিষয় অস্বীকার করার সুযোগ নেই—তাঁরা দেশ ছেড়ে বিদেশে স্থায়ীভাবে আশ্রয় নেওয়ার পথ বেছে নেননি।

তাই বিদেশ সফর আর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া—এই দুটি বিষয়কে এক করে দেখানোর আগে অন্তত ইতিহাসটা মনে রাখা উচিত।

রাজনীতি করুন, সমালোচনা করুন, প্রয়োজনে কঠোর সমালোচনাও করুন। কিন্তু স্রেফ রাজনৈতিক বিদ্বেষ থেকে এমন স্লোগান তুলে নিজেদের হাসির পাত্র বানানোর কী দরকার?