প্রচ্ছদ জাতীয় মাশরাফি বিন মুর্তজা গ্রেফতার? অবশেষে জানা গেল

মাশরাফি বিন মুর্তজা গ্রেফতার? অবশেষে জানা গেল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ (লোহাগড়া ও নড়াইল সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা গ্রেপ্তার হয়েছেন, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে তার ছবি দিয়ে একাধিক পোস্ট ঘুরপাক খেতে দেখা গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার গ্রেপ্তারের খবরের কোনো নির্ভরযোগ্য সত্যতা নিশ্চিত করা যায়নি।

আজ ভোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত প্রচারণা জোরালো হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাশরাফি বিন মুর্তজাকে গ্রেপ্তারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তার ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।

এদিকে নড়াইলের কালিয়ায় বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সংঘটিত সহিংসতার ঘটনার পর থেকেই জেলার রাজনীতি ও সামাজিক মাধ্যমে মাশরাফিকে ঘিরে গ্রেপ্তারের আলোচনা তীব্র হয়ে ওঠে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলায় বিএনপির দুই সহযোগী সংগঠনের নেতা নিহত হন।