প্রচ্ছদ জাতীয় বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের স্থপতি আখ্যা দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মুতাসিম বিল্লাহ।

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জ প্রতিদিন নামের একটি ফেসবুক পেজে তার ওই ভিডিও বার্তাটি প্রকাশিত হয়।

ভিডিও বার্তায় মুতাসিম বিল্লাহ বলেন, ‘আমি বিশ্বাস করি যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন, আছেন ও থাকবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার রাজনীতিতে প্রবেশের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য ছিল নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করা। আমার মাটির মানুষের মধ্যে যারা জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের হয়ে কথা বলাই ছিল আমার লক্ষ্য।’

ভিডিও বার্তায় মুতাসিম বিল্লাহ বলেন, ‘সেই লক্ষ্য নিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি সময়ে আমি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি। আমার ওই কমিটি ২০২৬ সালের ফেব্রুয়ারি তথা নির্বাচন পর্যন্ত ছিল।’

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার
অপহরণের ৫ মাস পর স্কুলছাত্রী উদ্ধার
তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে চাকরি, পরিবার ও ক্যারিয়ারের নানা ব্যস্ততার কারণে রাজনীতিতে সক্রিয় থাকতে পারিনি। এ সময় সময়ের মধ্যে আমি যদি কাউকে আমার অজান্তে বা মনের ভুলে কোনো কাজ বা কথার মাধ্যমে কষ্ট দিয়ে থাকি, সে জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। পাশাপাশি দায়িত্ব পালনকালে যারা আমাকে পরামর্শ ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এখন থেকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান থেকে স্বেচ্ছায় বিদায় নিচ্ছি। এই মাটি ও মানুষের জন্য, দেশের জন্য যেকোনো সময় যদি আমাকে প্রয়োজন মনে করেন, আমি তার জন্য অবশ্যই প্রস্তুত থাকব।’

ভিডিও বার্তার শেষাংশে তিনি নিজের জন্মভূমি টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের মানুষের জন্য শুভকামনা জানান এবং সবার কাছে দোয়া চান।