প্রচ্ছদ জাতীয় ১১ দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে

১১ দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক চলছে।

শেখ হাসিনার দেশে আসার হুমকির পরিপ্রেক্ষিতে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে এ বৈঠক হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর ২৯ মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন এই বৈঠক শুরু হয়।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি চলছে।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে নিজেদের কর্মসূচি এবং বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় তুলে ধরবে দলটি।

বৈঠকে এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।