প্রচ্ছদ জাতীয় অবসরপ্রাপ্ত মেজর কে এই হাফিজ, কেন গ্রেফতার হলেন

অবসরপ্রাপ্ত মেজর কে এই হাফিজ, কেন গ্রেফতার হলেন

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন বলেন, বনানী থেকে হাফিজকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর অভিযোগে মামলা হতে পারে।
নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন হাফিজসহ সামরিক বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হাফিজ ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে দলটির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের এ সদস্য ২০১৪ সালে মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চেয়েছিলেন। তিনি বঙ্গবন্ধু সেনা পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।