প্রচ্ছদ জাতীয় ঢাকা থেকে বেড়াতে গিয়ে স্কুলছাত্রীর মর্মান্তিক পরিণতি

ঢাকা থেকে বেড়াতে গিয়ে স্কুলছাত্রীর মর্মান্তিক পরিণতি

ঢাকা থেকে বরগুনায় বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে জুঁই আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) সকালে সদর উপজেলার লতাকাটা এলাকায় পায়রা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিখোঁজ জুই রাজধানীর মিরপুর এলাকার জনি চৌধুরীর মেয়ে ও দশম শ্রেণির শিক্ষার্থী।

স্বজনরা জানায়, ছুটিতে ঢাকা থেকে বরগুনায় বেড়াতে এসেছিল কিশোরী জুঁই। সকালে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় পায়রা নদীতে স্বজনদের সঙ্গে গোসল করতে নামে সে। ভালো সাঁতার না জানা ওই কিশোরী হুট করেই জোয়ারের তোড়ে নদীতে তলিয়ে যায়। আশেপাশের মানুষ তাৎক্ষণিক চেষ্টা চালিয়েও তাকে খুঁজে পেতে ব্যর্থ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বরগুনা ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ। জুঁইয়ের খোঁজে পায়রা নদীতে উদ্ধার অভিযান চলছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ওই কিশোরীকে পাওয়া যায়নি।