প্রচ্ছদ মিডিয়া জামাতা ফাহামকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল

জামাতা ফাহামকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল

বিশিষ্ট গবেষক, লেখক ও কলামিস্ট ড. ফাহাম আবদুস সালামকে জামাতা হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ফাহাম বেসিক্যালি একজন স্কলার। আমি তাকে একজন পণ্ডিত মনে করি। প্রচুর পড়াশোনা তার। তার সাথে আমার তর্ক খুব কম হয়। সে একজন তার্কিক হওয়া সত্ত্বেও আমার সাথে তর্কে জড়ায় না। আমিই বরং তাকে শ্রদ্ধার চোখে দেখে তার কাছ থেকে মাঝেমধ্যে কিছু কিছু জানতে চাই। পরামর্শ করি।

মির্জা ফখরুল আরও বলেন, আমার খুবই জনপ্রিয় একটা ভিডিও আছে, যার সমস্ত কাজ ফাহাম তৈরি করে দিয়েছে। মোটকথা ফাহামকে আমি আমার মেয়ের জামাতা হিসেবে পেয়ে খুবই খুশি।