প্রচ্ছদ জাতীয় বিভাজনের রাজনীতি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

বিভাজনের রাজনীতি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে বিরোধী শক্তির সবাইকে বিভাজনের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৭ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। স্মরণসভার আয়োজন করে এমাজউদ্দীন রিসার্চ সেন্টার ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি।

সভায় বক্তারা প্রয়াত এই মনীষীর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। বৈষম্যহীন সমাজ গঠনে সংকীর্ণতা দূর করার যে শিক্ষা এমাজউদ্দীন আহমদ দিয়ে গেছেন, তা আজো প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন বক্তারা। অ

ধ্যাপক এমাজউদ্দীন আহমদকে জাতির মুক্তির অন্যতম পথপ্রদর্শক হিসেবে আখ্যা দেন বিএনপি মহাসচিব। এ সময় চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।