
সদ্য সমাপ্ত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ এবং লোডশেডিং নিয়ে মতবিনিময় সভা করেছে বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার (০২ জুলাই) বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অস্বাভাবিক ভূতুড়ে বিলের কারণ উদঘাটন, লোডশেডিং নিয়ে মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতা আলোচনা হয়। একই সঙ্গে সোলার সিস্টেমে নেট মিটার স্থাপনের সর্বশেষ হালনাগাদ অবস্থা তুলে ধরা হয় সভায়।
শেষে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।











































