প্রচ্ছদ জাতীয় নতুন দায়িত্বে যে ৫ এমপি

নতুন দায়িত্বে যে ৫ এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম পরিচালনায় পাঁচ সংসদ সদস্যকে নিয়ে সভাপতিমণ্ডলী গঠন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) অধিবেশনের প্রথম দিনের বৈঠকে তাদের নাম ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিকেল সাড়ে তিনটায় সংসদ অধিবেশন শুরু হয়। এ সময় স্পিকার নিজেই সভাপতিত্ব করেন এবং অধিবেশনের কার্যক্রম পরিচালনার জন্য মনোনীত পাঁচ সদস্যের নাম সংসদে জানান।

সভাপতিমণ্ডলীতে স্থান পাওয়া সংসদ সদস্যরা হলেন নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহাজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের রাশেদা বেগম হীরা।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে সভাপতিমণ্ডলীর সদস্যরা জ্যেষ্ঠতার ভিত্তিতে অধিবেশনে সভাপতিত্ব করেন। তাদের মধ্য থেকে একজন সংসদের বৈঠক পরিচালনার দায়িত্ব পালন করেন।