প্রচ্ছদ জাতীয় ঢাবিতে ফের ক’কটেল বি’স্ফোরণে জড়িত সন্দেহে আটকদের পরিচয় মিলল

ঢাবিতে ফের ক’কটেল বি’স্ফোরণে জড়িত সন্দেহে আটকদের পরিচয় মিলল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আটকদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তাদের একজনের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও জাবির সালেহীন দিপু (২৭)।

জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পর এক যুবককে আটক করে স্থানীয় জনতা।

পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির পরিচয় হিসেবে আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিলের নাম পাওয়া গেছে।

অন্যদিকে, জাবির সালেহীন দিপু (২৭) নামের আরেকজনের পরিচয়ও পাওয়া গেছে। তার বাবার নাম জাহিদ হোসেন এবং মায়ের নাম সাবিনা আহমেদ। তার বাড়ি বাগেরহাটে। তিনি রাজধানীর কলাবাগান এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ নিয়ে টানা দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

তবে আটক ব্যক্তিদের মধ্যে কারা কোন বিস্ফোরণের ঘটনায় জড়িত, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টিও তদন্তসাপেক্ষ।