প্রচ্ছদ আন্তর্জাতিক বাংলাদেশে ঢুকতে সীমান্তে ভিড় করাদের উদ্দেশে যে বার্তা দিলেন শুভেন্দু

বাংলাদেশে ঢুকতে সীমান্তে ভিড় করাদের উদ্দেশে যে বার্তা দিলেন শুভেন্দু

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি চালু করার দুদিনের মধ্যেই ভারতের সীমান্ত এলাকায় অবৈধ অভিবাসীদের ভিড় বাড়ছে। গ্রেপ্তার এড়াতে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছেন শত শত মানুষ।

সোমবার (২৫ মে) থেকেই মূলত হাকিমপুর সীমান্তে বাংলাদেশে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় দেখা গেছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেন, ‘জলদি জলদি ভাগো।’

এদিন কল্যাণীতে প্রশাসনিক সভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু। সেখানে উপস্থিত থেকে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘হাকিমপুরের ব্যাপারটা আমি টিভিতে দেখলাম। আমি শুধু একটাই কথা বলব, তাড়াতাড়ি পালাও। তাড়াতাড়ি পালাও। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ভাগ ওদের কেন দেব আমরা?’

শুভেন্দু বললেন, ‘এটা তো আইন রয়েছে। কোনো নতুন আইন নয়। এই সব লোকদের চলে যাওয়াই ভালো। আর বাংলাদেশি নাগরিকদের নেয়ার দায়িত্ব নিয়েছে ওদের সরকার। আমরা পুলিশকে বলে দিয়েছি, জেলে পাঠাতে হবে না। আইনেও নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে তুলে দেয়া হবে। দেশের পয়সায় খাবে, ওষুধ দেওয়া হবে, জামা কাপড় পরবে কেন? জামাই নাকি! জলদি জলদি ভাগো!’

সূত্র: চ্যানেল 24