প্রচ্ছদ জাতীয় আদু ভাই ও বিবাহিত কমিটি থেকে পদত্যাগ করলাম

আদু ভাই ও বিবাহিত কমিটি থেকে পদত্যাগ করলাম

পাবনা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণার পরে ‘আদু ভাই ও বিতর্কিত কমিটি’ মন্তব্য করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনটির যুগ্ম-আহবায়ক মীর সানজীদ প্রান্ত। ১০ সদস্যবিশিষ্ট এই কমিটিতে তিনি ২য় যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

শনিবার (২ মে ) রাতে কেন্দ্রীয় ছাত্রদল পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটির অনুমোদন দেয়। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পদত্যাগের কথা জানান প্রান্ত।

নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আদু ভাই ও বিবাহিত কমিটি থেকে পদত্যাগ করলাম।”পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সানজীদ প্রান্তর কিছু অনুসারী গণমাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচার করেন পাবনা জেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান প্রিন্স এর আনুমানিক বয়স ৪০-৪২ বছর।’

জানা যায়, মীর সানজীদ প্রান্ত এর আগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেলা ছাত্রদলের সভাপতি বা আহবায়ক পদপ্রত্যাশী ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তার এই আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের অভ্যন্তরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় বা জেলা ছাত্রদলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।