প্রচ্ছদ জাতীয় আসছে আরও চমক, জরুরি সংবাদ সম্মেলন ডাকলো এনসিপি

আসছে আরও চমক, জরুরি সংবাদ সম্মেলন ডাকলো এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৫ মে) বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে বেলা ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বার্তা দিয়েছে দলটি।

বলা হয়েছে, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকের যোগদান উপলক্ষে আগামীকাল মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এতে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সাবেক ছাত্রদল ও যুবদল নেতা ইসহাক সরকারে দলে ভিড়িয়ে আলোচনা তৈরি করেছিল এনসিপি। গত কয়েকদিনে বেশ কিছু আলোচিত নাম যোগ দিয়েছে দলটিতে। এরই ধারাবাহিকতায় এনসিপিতে নতুন আরও চমক আসছে বলে জানানো হয়েছে দলটির শীর্ষ পর্যায় থেকে।