প্রচ্ছদ হেড লাইন ফেসবুকে ছড়িয়ে পড়া কৃষক কবিরের ছবিগুলো নিয়ে যা জানা গেল

ফেসবুকে ছড়িয়ে পড়া কৃষক কবিরের ছবিগুলো নিয়ে যা জানা গেল

প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কবির হোসেনের কৃষক কার্ড গ্রহণের পর থেকে তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে যায়। কিন্তু, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘কৃষক কবির হোসেন’ ছবিগুলো এআই ( কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি বলে দাবি করছে ফ্যাক্ট চেকিং সংস্থা “রিউমর স্ক্যানার”

মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্থানীয় ১৫ জন কিষান–কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন। যাদের মধ্যে একজন ছিলেন কৃষক কবির হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি গুলোর মধ্যে ছিল “সৌদি আরবের ‘শেখ’দের মতো করে পাঞ্জাবি পরা, স্যুট টাই পরা, একহাতে পাসপোর্ট অন্য হতে লাগেজ নিয়ে এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছেন, আবার ফাইভ স্টার হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটছেন, কোনো ছবিতে ‘বরফের দেশে ঘোড়ার দড়ি ধরে বসে আছেন’ ও অন্য আরেকটি ছবিতে কাবা শরিফের সামনে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন’ ইত্যাদি তার ফেইসবুক আইডিতে এমন অনেক ছবিই পোস্ট করা রয়েছে। ছবি গুলো বিশ্লেষণ করে দেখা যায়, এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে। এবং তিনি নিজেই এআই দিয়ে তৈরি করে পোস্ট করেছিলেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক অ্যাকাউন্ট থেকে বিভ্রান্ত হয়ে অনেকেই আসল হিসেবে প্রচার করছে।