প্রচ্ছদ জাতীয় গোপালগঞ্জের এসপি বদলি, নতুন দায়িত্ব পেলেন যিনি

গোপালগঞ্জের এসপি বদলি, নতুন দায়িত্ব পেলেন যিনি

দুই জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো- ফেনী ও গোপালগঞ্জ। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ফেনীর বর্তমান পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ ‍সুপার এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী পুলিশ সুপার করা হলো।