প্রচ্ছদ হেড লাইন নাহিদ ইসলামের এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা

নাহিদ ইসলামের এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা

আমরা আসলে শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন!’—নাহিদ ইসলামের এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।

প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে এনসিপির অংশ নেওয়া নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে। তবে কি নিজেদের অবস্থান থেকে সরে আসছে দলটি? নাকি আলোচনার টেবিলে বসেই নিজেদের দাবিগুলো আরও স্পষ্ট করতে চায়?

দেশে ফিরে বিমানবন্দরে নাহিদ ইসলাম পরিষ্কার করেছেন, সরকারপ্রধান আমন্ত্রণ জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তারা সাড়া দেবেন। তবে বৈঠকে যাওয়ার অর্থ এই নয় যে নিজেদের দাবি থেকে সরে আসছেন তারা।

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো আপস নয়—এটাই তাঁর বক্তব্যের মূল বার্তা। জাতীয় ঐক্যের কথাও বলেছেন তিনি, তবে সেই ঐক্য হতে হবে সুস্পষ্ট ভিত্তি ও বাস্তব অঙ্গীকারের ওপর।

এমনকি অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেসবের জন্য ক্ষমা চাওয়ার বিষয়টিও সামনে এনেছেন নাহিদ।

অর্থাৎ, আলোচনায় বসতে আপত্তি নেই, কিন্তু নিজেদের অবস্থান বিসর্জন দিয়েও নয়।

এখন প্রশ্ন হলো, রাজনৈতিক সমঝোতার স্বার্থে আলোচনায় বসা কি ইতিবাচক পদক্ষেপ, নাকি আগে দাবিগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা উচিত?