প্রচ্ছদ জাতীয় এনসিপির সমাবেশস্থলে বো’মা বিস্ফোরণ, আহত কয়েকজন

এনসিপির সমাবেশস্থলে বো’মা বিস্ফোরণ, আহত কয়েকজন

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইন্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য প্রদানকালে এ বিস্ফোরণ ঘটে। এসময় সমাবেশ মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত অবস্থায় এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সমাবেশ চলাকালে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ছুটাছুটি শুরু হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় ও আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।